রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়ম ও সেবা না দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে ওই ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট পেশায় একজন পল্লী চিকিৎসক। জনপ্রতিনিধি হয়েও তিনি দীর্ঘদিন ধরে পরিষদে নিয়মিত উপস্থিত না থেকে চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত থাকেন।ঘটনার দিন মৃত্যু সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা লোকজন পরিষদে এসে কাউকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে তারা পরিষদের সব কক্ষে তালা লাগিয়ে দেন। পরে এই ঘটনার সংবাদ পেয়ে সেখানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছুটে যান এবং প্রতিবাদে সংহতি জানান।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুসা আলম বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। এখন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে বসে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবো।’এ বিষয়ে জানতে চাইলে ওই ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, ‘আমি এবং কয়েকজন ইউপি সদস্য একজন সংরক্ষিত নারী সদস্যের বাড়ির কুলখানিতে দাওয়াতে গিয়েছিলাম।’চেয়ারম্যান পাইলট আরও দাবি করেন, ‘আজকের ঘটনাটি পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত। যেসব সংগঠন এর সঙ্গে জড়িত, তারা ইতোমধ্যে বিভিন্ন সরকারি সেবা পেয়েছে। আরও সুযোগ-সুবিধা না পেয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে।’এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, ‘আমি মোবাইলে ঘটনাটি জানতে পারি এবং পরে এনসিপিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমার কার্যালয়ে এসেছিলো। ইউনিয়ন পরিষদ একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে তালা লাগানো বে-আইনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তালা খুলে পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে এবার বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় ফেনীর বন্যা Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল Read more

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী Read more

দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। Read more

হঠাৎ বজ্রপাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক মানুষের ভীড়
হঠাৎ বজ্রপাতে দ্বিখণ্ড মেহগনি গাছ, দেখতে উৎসুক মানুষের ভীড়

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন