রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইউএনও’র অভিযানে ভেঙে দেওয়া হলো ১৪ বছর বয়সি এক মেয়ের বাল্যবিবাহ এবং ওই কনের পিতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার সময় উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিমের মেয়ে মোছাঃ হাসনাহেনা (১৪) নামের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।পরে বিষয়টি ইউএনও মো. রুবেল রানা জানতে পারলে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। এরপর ওই ওয়ার্ডের স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে ডেকে নিয়ে আসা হয়।পরে ওই মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। সত্যতা প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ওই মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকা প্রদান করেন।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, ‘বাল্যবিবাহ রোধ কল্পে এসব বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়
লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)। শুক্রবার (৪ এপ্রিল) Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স
মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন