আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের মধ্যে দল ঘোষণা করবেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তবে তার ঘোষিত এ দলে থাকছেন না ভিনিসিয়াস জুনিয়র। এমনটি জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। মূলত, গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন ভিনিসয়াস। ফলে ব্রাজিলের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকছেন তিনি। অর্থাৎ সেপ্টেম্বর উইন্ডোতে শুধুমাত্র বলিভিয়ার ম্যাচটিতে খেলতে পারবেন তিনি। তাই আনচেলত্তি তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নেইমারকে নিয়ে সুসংবাদ দিয়েছে গ্লোবো। সংবাদ মাধ্যমটি বলছে, বিশ্বকাপ বাছাইয়ের এ দুই ম্যাচের জন্য স্কোয়াডে দেখা যাবে নেইমারকে। প্রায় ২২ মাস পর ব্রাজিল জার্সিতে দেখা যেতে পারে এই তারকাকে। সবশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এখন পর্যন্ত গ্লোবো যেসব খেলোয়াড়ের নাম নিশ্চিত করেছে, তারা হলেন- গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার: এইডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক: ভিতিনহা (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো দা গামা), মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) ও রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।ব্রাজিল দল আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে এল আল্টোতে খেলবে তারা।১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। তাই বাকি থাকা এই দুই ম্যাচ মূলত হবে বিশ্বকাপের প্রস্তুতির অংশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা
পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি Read more

কুড়িগ্রামে শ্মশানে স্ত্রীর কান্না, সিঁদুর মুছে স্বামীর শেষ যাত্রা
কুড়িগ্রামে শ্মশানে স্ত্রীর কান্না, সিঁদুর মুছে স্বামীর শেষ যাত্রা

আঠার মাসের একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে নিয়ে বাকরুদ্ধ অবস্থায় সিঁতের সিঁদুর মুছে শ্মশানে স্বামীর নিথর দেহকে শেষ বিদায় জানালেন Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ
কসবায় খাল দখলে ডুবছে কৃষিজমি, দখলমুক্তের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি খাস জমি দখল করে খালের ওপর বাঁধ নির্মাণ করায় শাহপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কয়েকশ Read more

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি
আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য মিতসুবিশি পাজেরোর ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই মডেলের প্রতিটি গাড়ির দাম এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন