গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। আজ (২৯ এপ্রিল) ২২৭ রানে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল জিম্বাবুয়ে তবে শুরুতেই  হলো শেষ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তাইজুল ইসলাম আগের দিনই ৫ উইকেট নিয়ে তাদের এলোমেলো করে দিয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিলেন নিজের ৬ষ্ঠ উইকেটও।  দ্বিতীয় দিনের প্রথম বলে সুইং পেয়েছেন ক্রিজ থেকে। সঙ্গে ছিল খানিক বাউন্স। বাইরের দিকে চলে যাওয়া বলটায় খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আম্পায়ার অবশ্য আবেদন ফিরিয়েই দিয়েছিলেন। রিভিউ নিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে বাংলাদেশ। তাইজুল অবশ্য গতকাল শেষ বিকেল থেকেই বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়ার কাজটা করেছিলেন দারুণভাবে। ৮১তম ওভারে পরপর দুই বলে পেয়েছিলেন দুই উইকেট। রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া নিক ওয়েলচকেও সুবিধা করতে দেননি। দিনের শুরুতেই দারুণ শুরুর পর জিম্বাবুয়ে ব্যাকফুটে চলে যায় তাইজুলের ওই ফাইফারের সুবাদে। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বেনেট এবং বেন কারেন। বেনেট ছিলেন বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া তানজিম সাকিবের প্রথম টেস্ট উইকেট। আর বেন কারেনকে ফেরান তাইজুল। এরপরেই নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের একটা রেকর্ডগড়া জুটিতে খানিক ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে ৪ বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাইম ইসলাম। এরপরে জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তাইজুলের ৬ উইকেটের পাশাপাশি নাইমের ৩ উইকেটে জিম্বাবুয়েকে তাই নাগালের মাঝেই রেখেছে বাংলাদেশ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি
প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি

ভারতে প্রেমিকার স্বামীকে হত্যা করতে উপহার হিসেবে পাঠানো মিউজিক সিস্টেমে বোমা সেট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬
গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার আল-জাজিরা জানায়, গাজা সিটির আল Read more

জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী

জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের Read more

জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ
জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ Read more

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে
ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির Read more

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন