সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।তিনি বলেন, এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা। ইসি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।এদিকে, তফশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন
বেনাপোলে উট খামার থেকে সব বিক্রি: বৈধতা নিয়ে প্রশ্ন

সেই মরুভূমির জাহাজ উট এখন আর নেই যশোরের সীমান্তবর্তী বেনাপোলের পুটখালি গ্রামে। সব উট বিক্রি হয়ে যাওয়ায় খাঁ খাঁ করছে Read more

মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য
মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পরই এ সিদ্ধান্ত Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

১৯ অক্টোবর: নামাজের সময়সূচি
১৯ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রোববার, ১৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩ কার্তিক ১৪৩২ বাংলা, ২৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’
‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন