আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষতার আঙ্গিকে ভোটের আয়োজনে ঘাটতি রয়েছে বলে মনে করছেন তিনি।বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণার পর এ মন্তব্য করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান ইসি অনেক জায়গায় সদিচ্ছা প্রকাশ করলেও তাদের প্রতি আস্থা শতভাগ নেই। কারণ তাদের গঠনতন্ত্রে ত্রুটি ছিল। সরকারকে আওয়ামী মুক্ত করতে হবে। অন্যথায় নির্বাচন প্রক্রিয়ায়ও তারা প্রভাব রাখতে পারে।তিনি আরও বলেন, নির্বাচন আচরণবিধিতে যা বলা হয়েছে, আমরা সেগুলো মেনে চলতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি। অন্যদল না মানলে সেখানে বৈষম্যের সৃষ্টি হবে। ভোটের মতোই গণভোট নিয়ে যে সন্দিহান আবহ, সেটিও কাটিয়ে উঠবে সরকার বলে মনে করেন এনসিপির এ নেতা।প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।এদিকে, তফশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা
শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।রবিবার (১৮ মে) Read more

দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে
দুই যুগেও সংস্কার হয়নি বিসিসির সড়ক, জনদূর্ভোগ চরমে

সরকার আসে, সরকার যায়; কাউন্সিলর আসে, কাউন্সিলর যায়। জনগের কথা চিন্তা করে না কেউ। দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি Read more

জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক Read more

৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে
৬ বছর পর মুখোমুখি ট্রাম্প-জিনপিং, যেসব বিষয়ে আলোচনা হবে

 ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে Read more

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন