বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তারপরেও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।এনসিপি নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে এ কথা জানিয়ে ফারুক বলেন, এতো পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ করেছে কিছু উগ্রবাদী দলেরও।এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন তা হবে না-এ কথা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, শুধুমাত্র কয়েকদিন ডিবি প্রধান (সাবেক) হারুনের ঘরে ভাত খেয়েই বিএনপির বিরুদ্ধে নামবেন তা হবে না।তিনি বলেন,  নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথায় যান তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যা বলেছেন তার জন্য ক্ষমা চান। এদিকে মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

এবার মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে Read more

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম Read more

কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি

কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন জাতীয় রাজনীতিতে আলোচিত Read more

বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র
বিমানবন্দরে প্রতিবন্ধী যুবকের ভোগান্তির ভিডিওতে ফুটে ওঠলো অব্যবস্থাপনার করুণ চিত্র

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রতিবন্ধী যুবকের বিমানে ওঠার সংগ্রামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা Read more

শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল
শিমুলিয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি চলাচল

ঐতিহ্য ধরে রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় ড্রেজিংয়ের Read more

পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন