ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ট্রলি ম্যানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতের দিকে হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ড ও জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ট্রলি ম্যান জুয়েলকে ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হলে রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে। এ নিয়ে প্রথমে চিকিৎসকের সঙ্গে স্বজনদের তর্কাতর্কি হয়। পরে তারা সেখান থেকে জরুরি বিভাগে চলে আসেন।জরুরি বিভাগে এসে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে ট্রলি ম্যান জুয়েল সেখানে বাধা দেন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে বাইরে থেকে আরও লোকজন ডেকে এনে জুয়েলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রোগীর তিন স্বজনকে আটক করে। আটকরা হলেন—সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তিনজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল Read more

ওভালে ১৬ উইকেটের দিন
ওভালে ১৬ উইকেটের দিন

Source: রাইজিং বিডি

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন
ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের ঢেউ আরও তীব্র হলো। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) Read more

‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’
‘ওরা বিপ্লবটাকে বিক্রি করে দিচ্ছে, লড়াইটা এখনও অধরা’

ঠিক এক বছর আগে ১৫ জুলাই সিনথিয়া মেহরিন সকালের মনে সেই দিনটির আঘাতের স্মৃতি এখনও তাজা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন