কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে। রবিবার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রাম থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ভুক্তভোগী উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছিলেন।উদ্ধারের কিছুক্ষণ আগে, রাত ১টা ২০ মিনিটে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’ নামের একটি ফেসবুক গ্রুপে দেওয়া এক পোস্টে নিজের ওপর হওয়া নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন ওই শিক্ষার্থী।পোস্টে তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ঢাকার নীলক্ষেত কর্মজীবী নারী হোস্টেলে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় পরিবার তাকে জোর করে বাড়িতে নিয়ে যায় এবং পড়াশোনা ও ঢাকায় ফেরার পথ বন্ধ করে দেয়। ঢাকায় ফিরে যেতে চাইলে তার দুই পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এমনকি জোর করে মানসিক রোগের ওষুধ খাওয়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেন, তার বড় ভাইয়ের সঙ্গে সৎ-মায়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। তাকে মারধর করা হয় এবং বড় ভাই তার সঙ্গে অশোভন আচরণ করেন বলেও দাবি করেন তিনি। নিজেকে জীবনের ঝুঁকিতে উল্লেখ করে দ্রুত উদ্ধারের আকুতি জানান তিনি।ঘটনাটি নজরে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যার মধ্যে ডাকসুর সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদও রয়েছেন, ঈদগাঁও থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।মোসাদ্দিক আলী বলেন, ‘আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানাকে অবহিত করি। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করেছে।’ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল আসাদুর বলেন, ‘আমরা শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় এনেছি। বিষয়টি বেশ জটিল। পরিবারের দাবি, তিনি মানসিক রোগে ভুগছেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। সে কারণে তাকে আটকে রাখা হয়েছিল।’ তবে প্রাথমিকভাবে তার সঙ্গে কথা বলে তাকে সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে বলে জানান তিনি।ওসি আরও বলেন, ‘তার পরিবারের দেওয়া মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশনগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। তিনি যদি সত্যিই অসুস্থ হন, তাহলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। অন্যথায় তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পরিবারের পক্ষ থেকে দেওয়া ‘মনোজগত সেন্টার’ নামের একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রের তিনটি প্রেসক্রিপশন পর্যালোচনায় দেখা গেছে, সেখানে যেসব ওষুধ উল্লেখ রয়েছে, সেগুলো সাধারণত বিষণ্নতা (ডিপ্রেশন), উদ্বেগ, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ঘুমের সমস্যা বা আচরণগত জটিলতায় ব্যবহৃত হয়।তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ওষুধ শুধুমাত্র নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে এবং সুনির্দিষ্ট রোগ নির্ণয়ের ভিত্তিতে গ্রহণ করা উচিত। অন্যথায় তা শারীরিক ও মানসিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।পুলিশ জানিয়েছে, ঘটনাটির সত্যতা যাচাইয়ে বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা নিরূপণে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা
হামাসের প্রত্যাখ্যানের পর থেমে গেল যুদ্ধবিরতির আলোচনা

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর ফলে কাতারের রাজধানী দোহায় চলমান Read more

টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সকালে সিপিএলে সাকিব আল হাসানের দলের ম্যাচ। বিকেলে বাংলাদেশ ‘এ’ খেলবে Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন
রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক Read more

লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর
লালমনিরহাটে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গৃহবধূর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতীতে  পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় নিলিমা রানী(৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ মে) বিকাল ৪টায়  উপজেলার মদাতি Read more

সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা
সকল শ্রমিকের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল খাতের শ্রমিকদের জন্য শোভন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন