গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ মে ২০২৫) শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ডিউ রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন ২০২৫’ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্যশিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী, ডেইলি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবির এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান সেলিম রহমান বক্তব্য রাখেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, ‘উচ্চশিক্ষায় বিনিয়োগের গুরুত্ব’ শীর্ষক প্রথম অধিবেশনে উচ্চশিক্ষায় বিনিয়োগ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি কামরান টি. রহমান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি মিস ফাইজা আহাদ এবং বিশ্বব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসাদুজ্জামান উচ্চশিক্ষার ভূমিকা, টেকসই প্রবৃদ্ধি ও উচ্চশিক্ষায় বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল।পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ‘উচ্চশিক্ষা কমিশন’ হিসেবে সংস্কারের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণার সক্ষমতাকে কাজে লাগাতে হবে। দেশের উপযোগী করে গবেষণা প্যাটার্ন তৈরি করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অভিনন্দন জানান।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমরা দলাদলি করতে চাই না। দলীয় রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে। শিক্ষাকে আমরা দলীয় রাজনীতির উর্দ্ধে রাখতে চাই। আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে আমরা একটি র‌্যাঙ্কিং কমিটি গঠন করেছি। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে আমরা যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। গত ১ বছরে বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। বেশ কিছু ভিজিটিং প্রফেসর আমাদের সঙ্গে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ে ইন্টার-ডিসিপ্লিনারি রিসার্চ কার্যক্রম পরিচালনা ও রিসার্চ কালচার গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা চান।  উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সফল ও আন্তর্জাতিক মানের গবেষণার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার ও অ্যালামনাইদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে উৎসাহ প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গবেষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রথমবারের মতো গবেষকদের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদানের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যেসকল গবেষকের গবেষণা প্রবন্ধ ‘হাই ইমপ্যাক্ট জার্নাল’ এ প্রকাশিত হয়েছে, আজ তাঁদের সম্মাননা প্রদান করা হলো। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকগণও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শুধু নিজের চাকুরি বা সুনাম অর্জনের জন্য নয়, বরং মানবকল্যাণ সাধন ও পৃথিবীকে বদলানোর জন্য গবেষণা করতে হবে। তিনি মাতৃভাষায় জ্ঞান চর্চা, জ্ঞান বিতরণ, গবেষণা ও বই প্রকাশের উপর গুরুত্বারোপ করেন।ডেইলি নিউ এজের সম্পাদক নূরুল কবির বিশ্বের সকল ভাষার জ্ঞান, গ্রন্থ ও গবেষণাপত্র অনুবাদ করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ‘জাতীয় অনুবাদ কমিশন’ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণাগুলো বাংলায় অনুবাদ করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা
খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স, মিলল ২৮ বস্তা টাকা

দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি Read more

আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে
আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ Read more

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জ সিলেট সড়কের বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা Read more

‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’

খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি
স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি

আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন