রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে শিক্ষক-সহপাঠী আর রাজনীতির সহযোদ্ধারা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। জানা গেছে, সাম্যকে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।বুধবার (১৪ মে) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সাম্যের শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীরা।নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে ভাইয়ের মরদেহ আমি বুঝে নিয়েছি। সিরাজগঞ্জে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’ওইদিন সকালে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের বড়ভাই। এর আগে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী
দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী

কুড়িগ্রামের উলিপুর পৌর শহ‌রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নয়ন কাজের ধীরগতি আর সড়কগুলোর খানাখন্দের কারণে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন মানুষজন। একটু বৃষ্টি Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার
ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন