ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে। শনিবার (১১ অক্টোবর) ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে। সেইসঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের সব প্রতিষ্ঠানকে দেশের শিল্প, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য চারুকলার প্রাঙ্গণ (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে অনুষদ কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব পালনের জন্য চারুকলা অনুষদের বকুলতলা ব্যবহারের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে উৎসব পালনের অনুমতি দেওয়া হয়। কিন্তু গত ৯ অক্টোবর ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ চারুকলা অনুষদে জমা দেয়। অভিযোগে বলা হয়, আয়োজক কর্তৃপক্ষের মধ্যে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ব্যক্তিরা রয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ছবি ও তথ্য চারুকলা কর্তৃপক্ষের কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।এতে জানানো হয়, উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চারুকলা অনুষদ কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই-বাছাই করা হয়। অনুসন্ধানে দেখা যায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শরৎ উৎসব আয়োজনের অনুমতির জন্য আবেদন করার সময় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিল। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা শেষে শরৎ উৎসব ১৪৩২-এর জন্য প্রদত্ত অনুমতি বাতিলের সিদ্ধান্ত হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেহেতু এ দেশের ঋতুভিত্তিক সব অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে, সেহেতু এ মর্মে সিদ্ধান্ত হয়, আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, চারুকলা অনুষদের তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার
হিন্দি ভাষা নিষিদ্ধে বিল আনছে তামিলনাড়ু সরকার

হিন্দি ভাষা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল আনতে যাচ্ছে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বিধানসভার Read more

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার

সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড Read more

গাজীপুরে মাদকের রমরমা ব্যবসা, থামছে না সংঘাত
গাজীপুরে মাদকের রমরমা ব্যবসা, থামছে না সংঘাত

গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট ও মুচিপাড়া এলাকাকে কেন্দ্র করে Read more

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!
ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গর্ভবতী নারী!

ধর্ম পরিবর্তনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয়ে প্রতারণা, ধর্ষণ ও নির্যাতন। এসব অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামি পলাশ দাশ (৪০) Read more

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ
ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। ঢাবির মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন তিনি। বর্তমানে, ঢাকা Read more

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা
দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন