সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি বন্ধক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মোট ২৫ লাখ টাকাও দিয়েছিলেন বাবা।নিখোঁজ সেই যুবকের নাম রাকিবুল ইসলাম স্বাধীন (২২)। তিনি উল্লাপাড়া উপজেলার ভুতগাছা গ্রামের ফিরোজ আহমেদের ছেলে। এবছরের মার্চের শেষ দিকে অবৈধ পথে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে সে বাড়ি ছাড়ে। তবে আজ সেই ছেলেটি মারা গেছে নাকি বেচেঁ আছে, সেটিও জানেনা পরিবার৷এ ঘটনায় মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আবুল কালাম নামের সেই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জানা গেছে নিখোঁজ রাকিবুল ইসলামকে তিনিই বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, আবুল কালাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাকিবুল ইসলাম স্বাধীনকে তিনি পাঠিয়েছিলেন, যিনি বর্তমানে নিখোঁজ। তার বাবা এসে বিষয়টি আমাদের জানিয়েছেন।পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, চলতি বছরে ভাগ্য বদলের আশায় শতাধিক মানুষের সঙ্গে ট্রলারে করে ইতালির উদ্দেশে রওনা দেন স্বাধীন। পথে ট্রলারের দুর্ঘটনায় অনেকেই সাগরে পড়ে যান। সেই ঘটনার পর থেকেই স্বাধীন নিখোঁজ, তার কোনো খোঁজ মিলছে না।নিখোঁজ রাকিবুলের বাবা ফিরোজ আহমেদ বলেন, আবুল কালামের ছেলে সাদ্দাম ইতালিতে থাকে। সেই সূত্র ধরে আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে পাঠাতে জমি বন্ধক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মোট ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, মার্চের শেষ দিকে আবুল কালাম প্রথমে স্বাধীনকে ভারতের চেন্নাই নিয়ে যায়। সেখান থেকে দুবাই, মিশর, শ্রীলঙ্কা হয়ে সর্বশেষ লিবিয়ায় নেয়।স্বাধীনের সঙ্গে যাওয়া আরেক ব্যক্তি ফজলুল হক সম্প্রতি দেশে ফিরে এসেছেন। সে পরিবারের কাছে জানিয়েছেন, যাত্রার অল্প কিছুদিন পরই তাদের ট্রলারটি ডুবে যায় এবং স্বাধীন আর ফিরে আসেননি।নিখোঁজ যুবকের মা নার্গিস খাতুন ছেলের খোঁজ পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। পাশাপাশি অভিযুক্ত দালালের কঠোর শাস্তিও দাবি করেছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা সহ আর কী কী আশা করছে ভারত?

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো Read more

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’
‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও Read more

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান
১৮৫ বছরের সংরক্ষিত বন মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে প্রদান

প্রায় ১৮৫ বছরের সংরক্ষিত একটি বন মহিষের শিংসহ মাথার করোটি নওগাঁর পাহাড়পুর (সোমপুর) বৌদ্ধ বিহার যাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন