বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রবেশ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি।আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে ও সরেজমিনে ঘুরে এ তথ্য নিশ্চিত করেছেনে আমাদের প্রতিনিধি।এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বাকের মজুমদার। তিনি বলেন, ‘মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট নন। কিন্তু তিনি (মির্জা আব্বাস) আজ এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজ ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।’বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আমাদের সময়কে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। একইসঙ্গে গুজব ও অপপ্রচাররোধে সবাইকে আরও সচেতন থাকতে হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’

১৫ অক্টোবর সই হচ্ছে জুলাই সনদ, তবে এ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে অনিশ্চয়তা; আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ Read more

Kyngs Casino Bonus – guide complet, conditions et inscription en France
Kyngs Casino Bonus – guide complet, conditions et inscription en France

Guide pratique du kyngs casino bonus : comment tirer le meilleur parti de votre offre Qu’est‑ce que le kyngs casino Read more

ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন Read more

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন