আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।তবে আলোচ্য বিষয় হচ্ছে, দাখিল করা হলফনামা অনুযায়ী এই আসনের ‘সবচেয়ে গরিব’ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের প্রার্থী হওয়া সত্ত্বেও তার নিজের নামে কোনো বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এমনকি তার হাতে নগদ কোনো টাকাও নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। পেশায় তিনি ব্যবসায়ী হলেও তার বার্ষিক আয় মাত্র সাড়ে ৪ লাখ টাকা।হলফনামার আরও তথ্য অনুযায়ী, তার হাতে কোনো নগদ টাকা নেই। ডাচ-বাংলা ব্যাংকে তার নামে মাত্র ৮ হাজার ৮৫৫ টাকা জমা আছে। তার নিজের বা স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, শেয়ারবাজারে কোনো বিনিয়োগ নেই এবং কোনো বিমা পলিসিও নেই। এছাড়া ইলেকট্রনিক পণ্য বা আসবাবপত্রের কোনো তথ্যও পাওয়া যায়নি।সম্পত্তি সংক্রান্ত দিক বিবেচনায়, তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি নেই। উত্তরাধিকার সূত্রেও কোনো সম্পদের মালিক নন তিনি। রাজউকের কোনো প্লট বা ফ্ল্যাটও নেই তার নামে।ইতিবাচক দিক হলো, তারেক রহমানের কোনো ব্যাংক ঋণ বা অন্য কোনো দায় নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি গত বছর মাত্র ৫ হাজার টাকা আয়কর জমা দিয়েছেন।ঢাকা-১২ আসনটি তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং সমস্যা জর্জরিত এই আসন থেকে এবার আমজনতার হয়ে সংসদে প্রার্থী হতে যাচ্ছেন তারেক রহমান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরাসী ও বাঙালি শিল্পীর যুগলবন্দীতে কলকাতার দুর্গাপুজো মণ্ডপে ফুটে উঠেছে ঘাটের গল্প
ফরাসী ও বাঙালি শিল্পীর যুগলবন্দীতে কলকাতার দুর্গাপুজো মণ্ডপে ফুটে উঠেছে ঘাটের গল্প

হাতিবাগান সর্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠেছে থমাস হেনরিয়ট নামে এক ফরাসী শিল্পীর শিল্পকলায়। পুজোর মণ্ডপে ফুটে উঠেছে কলকাতার বিভিন্ন ঘাটের Read more

শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির
শিক্ষার্থীদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত: ফাওজুল কবির

কোনো সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের Read more

Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন