প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে এই খসড়া প্রকাশ করা হয়।প্রকাশিত খসড়া অধ্যাদেশের বিষয়ে অংশীজনদের মতামত আহ্বান করেছে মন্ত্রণালয়। আদেশে বলা হয়, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রেরণ করা হলো। এছাড়াও খসড়া অধ্যাদেশ নিয়ে ds_univl@moedu.gov.bd ই-মেইল অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ Read more

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন
২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা, ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন

২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। আগামী বছর হজে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি যাত্রীদের চলতি Read more

সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির Read more

হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন