উত্তর কোরিয়া বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের এক মন্ত্রীর তথ্য মতে, দেশটি ৯০ শতাংশ বা তারও বেশি বিশুদ্ধতাসম্পন্ন প্রায় দুই হাজার কেজি ইউরেনিয়াম মজুত করেছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার ঐক্যবিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং জানান, বেসরকারি গোয়েন্দা তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া চারটি আলাদা স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু রেখেছে। এর মধ্যে অন্যতম হলো ইয়ংবিয়ন। যদিও উত্তর কোরিয়া পূর্বে এই কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছিল। ২০২১ সালে এটি পুনরায় চালু করে।তিনি বলেন, এই মুহূর্তেও উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো চারটি স্থানে সচল রয়েছে।বিদেশি বিশেষজ্ঞদের ধারণা কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ করছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার কাছে আগে থেকেই উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য মতে, একটি পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় ৪২ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন। সেই হিসাবে দুই হাজার কেজি ইউরেনিয়াম দিয়ে ৪৭টির মতো পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব।চুং ডং-ইয়ং বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি থামানো এখন অত্যন্ত জরুরি। তবে একমাত্র সমাধান হবে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি শীর্ষ বৈঠক। কেবল নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আলোচিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই ভেঙে পড়ে। এরপর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক কূটনীতি কার্যত স্থবির হয়ে আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। মঙ্গলবার (২ Read more

চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র
চট্টগ্রামে স্পার আড়ালে দেহব্যবসার ঝড়, নেপথ্যে ছদ্মবেশী ভূয়া সাংবাদিক চক্র

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ছায়ায় প্রশাসনিক শৈথিল্যের সুযোগে চট্টগ্রাম মহানগরীতে আশঙ্কাজনক হারে বিস্তৃত হয়েছে “স্পা সেন্টার” নামের ছদ্মবেশী ভিআইপি পতিতালয়। আধুনিক Read more

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।আজ বুধবার (৩১ Read more

পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
পাকুন্দিয়ায় আ. লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টা থেকে সর্বদলীয় Read more

পুঠিয়ায় গর্ভবতী গরু জবাই, মাংস বিক্রি করে ধামাচাপার চেষ্টা
পুঠিয়ায় গর্ভবতী গরু জবাই, মাংস বিক্রি করে ধামাচাপার চেষ্টা

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে কসাই পট্টিতে গর্ভে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ওঠেছে রিয়াজুল ইসলাম নামে এক কসাইয়ের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন