উল্লাপাড়ার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নৌকা বাইচে দুটি পানসির বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১৭ জন আহত হন।আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসির বাইছাল সামছুল (২৮) গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়ার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির বাইছালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা।রবিবার (৫ অক্টোবর) সোনতলা করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। স্থানীয়রা জানান, পাবনা জেলার আমিনপুর থানার শাড়ীর ভিটা গ্রামের শাড়ীর ভিটা এক্সপ্রেস এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চেপে গেলে উভয় পক্ষের বাইছালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।বাইচ কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, বাইচ চলাকালে দুটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইছালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির লোকজন ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, সোনতলায় করতোয়া নদীতে দুটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে

শরীরের জ্বালানি হলো খাবার। দেহকে সক্রিয় রাখতে যে উপাদানগুলো অত্যাবশ্যকীয়, তার মধ্যে ভিটামিন ডি অন্যতম। ভিটামিন ডি হাড়কে মজবুত করে। Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল Read more

ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন