কিছুদিন ধরে ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি দেখা গেছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রবিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।   সংস্থাটি জানায়, ২৬১ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। সেখানকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। তাদের স্কোর ১৫৫, অর্থাৎ সেখানকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৩৫ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি। চারে ও পাচে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার এবং বাহরাইনের মানামা। আর ছয়ে থাকা বাংলাদেহের স্কোর ১৩০। আইকিউএয়ারের তথ্যানুযায়ী এই চার শহরের বাতাসের মানই ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।বিগত দিনে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান পর্যবেক্ষণ করলে দেখা যায়, বেশিরভাগ সময়েই এ নগরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। সে হিসেবে আজ দুপুরে বাতাসের মান কিছুটা ভালো অবস্থায় রয়েছে। যদিও বর্তমানে বহমান বাতাস শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের

সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু Read more

পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
ভাঙ্গুড়ায় ভাঙা টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে Read more

‘২০২৪ সালের ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি’
‘২০২৪ সালের ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি’

গুলশানে সাবেক একজন এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম Read more

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান

ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের Read more

সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২
সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাস বিস্ফোরণ, হতাহত ৪২

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এল-জোর শহর ও মায়াদিনের সংযোগকারী রাস্তায় প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন