ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউপির কাশিনগর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, উপজেলার কাশিনগর এলাকার মোঃ ফারুক মিয়া ছেলে মোঃ জসীম মিয়া (৩৫)।এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করা হয়েছে।   এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Odkrijte Najboljšo Igro na X3Bet SI in Osvojite Velike Dobitke
Odkrijte Najboljšo Igro na X3Bet SI in Osvojite Velike Dobitke

Ali ste že kdaj pomislili, kako je mogoče povečati svoje možnosti za uspeh v svetu iger na srečo? Pred časom Read more

পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক সেবন, অসামাজিক কাজে লিপ্ত থাকা, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের নগ্নতায় জড়িতদের গ্রেপ্তার করে Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

বেনাপোলে পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ
বেনাপোলে পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস চালককে বিজিবি সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে।রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে Read more

শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন