সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার অধ্যক্ষ মো. মুমিনুল হাসান’র সভাপতিত্বে ও প্রশিক্ষণার্থী সাখাওয়াত হোসেন এবং আসমা তাহসিন তামান্নার যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিরা।ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলিবল রেফারিজ কমিটির সাধারণ সম্পাদক শেখ রাসেল হাসান।এসময় ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার প্রভাষক মো. আব্দুল বারী, কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ, কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার প্রভাষক আতিকুর রহমান, পল্লবী দে, ছালাউদ্দিন খান, হাফিজুল ইসলাম, জেসমিন আক্তার, আলামিন আকন প্রমুখ উপস্থিত ছিলেন।এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলার লালমোহনে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস (৪০) ওরফে সোনা মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে লালমোহন থানা Read more

দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ
দলীয় মনোনয়ন পাওয়ায় বাবুলের শুকরিয়ার নামাজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে Read more

গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি
গাজীপুরে তিন লাখ টাকায় ১০ লাখ পাবার আশায় সর্বস্ব লুটে উধাও কোম্পানি

দেশজুড়ে প্রতারণার নতুন কৌশলে আতঙ্ক ছড়াচ্ছে ‘মিস্ট্রাল এআই’ নামের একটি অনলাইন ভিত্তিক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাসের মধ্যে Read more

লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন