রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।’তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক
শ্রীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলা, ইমাম পরিবহনের দুজন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার Read more

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। গত সপ্তাহের Read more

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন