ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ তিনি এ কথা জানান।করিডরের বিষয়ে গোয়েন লুইস বলেন, মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ‍্যোগকে জাতিসংঘ সমর্থন করে। নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়। এ নিয়ে জাতিসংঘের কিছু বলার নেই। নির্বাচন কমিশনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সহায়তা করছে জাতিসংঘ।গোয়েন লুইসের প্রত্যাশা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সহায়তা করবে তাদের এ উদ‍্যোগ। ঐক‍মত্য কমিশনের কাজে জাতিসংঘ সন্তুষ্ট বলেও জানান তিনি। সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জাতিসংঘের এ কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান
গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন।বৃহস্পতিবার Read more

কুয়াশা ও শুষ্ক আবহাওয়ায় কাটতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়
কুয়াশা ও শুষ্ক আবহাওয়ায় কাটতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়

আগামী কয়েক দিন সারা দেশে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। ডিসেম্বর মাসের মাঝামাঝি এ সময় Read more

আবার দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বাছবে ভারত?
আবার দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বাছবে ভারত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না কি তাকে জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে আর অপরিশোধিত Read more

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই: রাকিবুল

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। Read more

ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন