গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।২-২ এ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সা-রিয়াল। ৭৩তম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়েন রাফিনহা। তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিকে ছোটে, ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেননি তিনি। জালে জড়ায় বল। এর তিন মিনিট পর কিলিয়ান এমবাপে বদলি নামেন। হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফরাসি ফরোয়ার্ড বাকি সময়ে সমতা ফেরাতে পারেননি।ম্যাচ ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চমক দেখাতে পারেনি। বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রুখে দেন। তাতে ১৬তম ট্রফি জিতল বার্সা।গত বছরও রিয়ালকে হারিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণহত্যার দায়ে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের
গণহত্যার দায়ে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে। অসলো জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা Read more

টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১
টেকনাফে মানবপাচারকারীর কবল থেকে ৬ জিম্মি উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা গহীন পাহাড়ে গড়ে উঠা মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালা থেকে মুক্তিপণ আদায়ের জন্য ধরে নিয়ে যাওয়া ৬ Read more

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সাদিক কায়েম

জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা Read more

শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ
শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ তুলবেন সিয়াম আহমেদ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা 'তাণ্ডব'। রায়হান রাফীর পরিচালনায় এটি মুক্তি পাবে আসন্ন ঈদে। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার Read more

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

৬ ঘণ্টার বেশি সময় সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা Read more

তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের
তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন