অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ হাতাশার কথা জানান।হাসনাত লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য।’সরকারের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এই সরকার শুধুমাত্র নির্বাচন দেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তী সরকার।’‘জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা পত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত।’‘জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত।’সারাদেশে চাঁদাবাজি ও অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘দেশের স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির প্রদর্শনসহ ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে‌। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্বশর্ত।’সবশেষে হাসনাত বলেন, ‘নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার গুলো হচ্ছে কিনা।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ সংযোগের তারে জড়িয়ে তনয় খান (১২ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (০৪ মে) দুপুর Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ Read more

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার Read more

আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তিনদিন পার হলেও এখনো পুরোদমে সচল হয়নি কার্গো ব্যবস্থাপনা। কার্গো ভিলেজের সার্ভার অচল থাকায় আমদানি কার্যক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন