ইরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৮ জুন) দখলদারদের বাহিনী এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আনাদোলু এজেন্সির একজন সংবাদদাতা।বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্কিত।সংবাদদাতা বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠে। হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।এছাড়া বুধবার ইরানের বিভিন্ন শহরে হামলা হয়েছে। এ হামলায় ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল অস্ত্র তৈরির কারখানা।ওয়াশিংটন-ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানায়, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানজুড়ে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। তারা নিহতদের মধ্যে ২৩৯ জনকে বেসামরিক নাগরিক এবং ১২৬ জনকে নিরাপত্তা কর্মী হিসেবে শনাক্ত করেছে।ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়েছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ। ইরানের সর্বশেষ আপডেট সোমবার প্রকাশিত হয়। সেখানে মৃত্যুর সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১,২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?
কারণ ছাড়াই প্রস্রাবের রং ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং Read more

ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’

ঈদের আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন