সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা চারজনই পুরুষ; বয়স যথাক্রমে ৩৯, ১৩, ১৪ ও ৫৫ বছর।গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮১ জন ভর্তি হয়েছে।এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১, ঢাকা উত্তর সিটিতে ১৬২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ভর্তি হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক
১৪ বছর পরও ১১ জুলাই মিরসরাইয়ের বেদনার প্রতীক

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০১১ সালের ১১ জুলাই, সময় যেন থমকে গিয়েছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে সৈদালীতে ডোবার পানিতে উল্টে Read more

বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত
বাংলাদেশে টিকার ঘাটতি, বিভিন্ন জেলায় শিশুদের টিকাদান কর্মসূচি বিঘ্নিত

বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত মাসখানেকের বেশী সময় ধরে শিশুদের ইপিআই টিকার কিছুটা সংকট দেখা দিয়েছে। গত বছর থেকেই বাংলাদেশকে Read more

সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন
সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস ভাঙচুরের ঘটনায় ৩ Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন