গণ অধিকার পরিষদ কোনো দল বা জোটের সাথে আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল/তমুক দলের সাথে নির্বাচনী জোট/আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশোবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারো সাথে জোট বা আসন সমঝোতা হয়নি।’আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সাথে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়া নিয়ে কাজ করছি।  ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।’পোস্টে মনগড়া/অনুমান নির্ভর সংবাদ করে বা কথা বলে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানান গণঅধিকার পরিষদের এই নেতা। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) বিকেল Read more

চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩
চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলায় নিহত ১, আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। Read more

বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার সঙ্গে অভিমানে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন হাসান (২০) নামের এক যুবক। বুধবার (১৪ Read more

সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী
সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী

ভালোবাসা কোনো সীমান্ত মানে না, মানে না ভাষা কিংবা সংস্কৃতির ভিন্নতা; এই কথাটিকেই যেন বাস্তবে প্রমাণ করেছেন ফ্রান্সের এক তরুণী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন