সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬৬৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৮৯ জন নারী। এ ছাড়া, এ বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।উল্লেখ্য, দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন Read more

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত।বুধবার (৩০ Read more

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম Read more

৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক
৪৫ তলার সমান উঁচু থেকে ঝাঁপ দিলেন ড. জাকির নায়েক

৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়ার Read more

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, ৫ রুটে বাস চলাচল শুরু

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা Read more

বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বিরামপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে বিরামপুর উপজেলা জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন