প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমধাপে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।  শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা। তবে সমর্থকরা ভোট দিতে কোনো বাধা নেই। তারা ভোট না দিলে এর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোনো সুযোগ নেই। বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।তিনি আরও বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ফেয়ার এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সকল চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবেলা করা হবে। বড় কোনো আশঙ্কার ধারণা করছি না।মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,‘ সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদেরও এক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। তাই নির্বাচনে সাংবাদিকদের নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই এখন পর্যন্ত। সকল গুজব প্রতিরোধে ফেইক সংবাদ থেকে বিরত থাকতে হবে। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রবাসী নাগরিকরাও যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।’এনসিপি যে প্রতীক চাচ্ছে তা নির্বাচন কমিশনের তালিকার বাইরে। এই প্রতীক নিতে হলে তো তালিকায় থাকতে হবে। নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাই সকল প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে- যোগ করেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশের্দ, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, জিওসি, জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬ জেলার পুলিশ সুপার, র‌্যাব-৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তা সহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশাল অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাদেশে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য Read more

রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ
রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ

রাজধানীর মিরপুরের দারুসসালামে মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দারুসসালাম Read more

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প
‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ এপ্রিল) ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ স্যোশালে Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন