গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান (৩৩)। গত দুই দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় তার স্ত্রী সালমা আক্তার বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সাংবাদিক মনিরুজ্জামান ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন। তার অবস্থান শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।জিডি সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল ৭টার দিকে মনিরুজ্জামান, তার সঙ্গী আব্দুল্লাহ আল মামুন ও এক অজ্ঞাত ব্যক্তি ঢাকায় যাওয়ার জন্য নিরঞ্জন সরকারের মালিকানাধীন বেনসন রঙের একটি প্রাইভেটকার ভাড়া করেন। নিরঞ্জন নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।সকালেই শাহীন স্কুলের গেট থেকে গাড়িতে উঠে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেল ৫টার দিকে মনিরুজ্জামান মোবাইলে স্ত্রীকে জানান যে, তিনি ঢাকায় পৌঁছেছেন। এরপর থেকে তার মোবাইলসহ গাড়িচালক নিরঞ্জন সরকার, সঙ্গী মামুন ও অজ্ঞাত ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজদের তাদের বহনকারী প্রাইভেটকারটির কোনো খোঁজ পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!
চার বছর পর রাবি ছাত্রদলের কমিটি ঘোষণা, নিয়মিত নন দুই শীর্ষ নেতা!

দীর্ঘ চার বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি Read more

বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন
বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন

মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  Read more

চট্টগ্রামে মাছ-মাংস রান্না করে খেল ডাকাত দল
চট্টগ্রামে মাছ-মাংস রান্না করে খেল ডাকাত দল

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কর্ণফুলী আইডিয়াল স্কুলসংলগ্ন নোমান কলেজ রোডের ইসলাম সওদাগরের কলোনিতে ঘটেছে এক বিস্ময়কর ডাকাতির ঘটনা।  সোমবার (৭ জুলাই) Read more

রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন Read more

ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের
ছয় দফা দাবীতে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক সাড়ে ৫ ঘন্টা অবরোধ শিক্ষার্থীদের

ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১ টার থেকে বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন