আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। যে কারণে চলমান এনসিএলে আর খেলা হচ্ছে না তার। তাই সৌম্যের বদলি হিসেবে খুলনা দলে ডাক পেয়েছেন শাহরিয়ার সাকিব। তিনি দলটির স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়স ভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি।ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব। সবশেষ ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইনপুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন।উল্লেখ্য, গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। তাদের সেই চাওয়া মতেই হচ্ছে এই আসর।গত বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলছে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম
দুই যুগ পর মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি এম এ এইচ সেলিম

বাগেরহাটে দীর্ঘ দুই যুগ পর জননিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।মঙ্গলবার (৩০ Read more

বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই
বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই

যশোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।শুক্রবার (২২ Read more

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে তুহিন হোসেন (১৮) নামে এক চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ জুলাই) বিকেলে সদর Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন