পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যার দিকে ওমর ফারুক চৌধুরীকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।ওমর ফারুক মিঠামইন উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ডিবি প্রধান হারুনের শ্বশুর মো. সোলাইমানের ছোট বোন ঝর্ণা আক্তারের স্বামী।বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ওমর ফারুক চৌধুরী।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ওমর ফারুক চৌধুরীকে মিঠামইন থানার পুলিশ কিশোরগঞ্জ সদর থানায় নিয়ে এসেছে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন

জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নিসংযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই Read more

৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন
৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন

সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন Read more

যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী
যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী

মধ্য চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান বিরল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। গত জুনে ‘গাওকাও’ বা Read more

ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?
ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?

ইরাক-ইরান যুদ্ধের পর গেলো শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশী আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন