ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই ত্রিমাত্রিক আয়োজনকে আরও বর্ণিল করতে আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টিতে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। তাদের পরিবেশনায় মুখরিত হবে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপহার পাবেন জনপ্রিয় সব গানগুলো।এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী চলবে রঙিন সব আয়োজন। থাকবে বৈশাখী শোভাযাত্রা, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ খাবারের স্টল, ঈদ পুনর্মিলনী ঘিরে ভিন্ন স্বাদের আয়োজন এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। এছাড়া সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলর এক নতুন মাত্র যোগ করবে।বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা কবিতা বলেন, “এটা যেন আনন্দের ট্রিপল ডোজ! ঈদ মানেই আত্মীয়-স্বজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নববর্ষ মানেই নতুন সম্ভাবনার সূচনা আর শিরোনামহীন তো সবসময়ই হৃদয়ের কাছাকাছি। তিনটি উপলক্ষ একসাথে উদযাপন করতে পারা একেবারেই বিশেষ কিছু। যেন মনটা ভরে যায়। আবার চারপাশে উৎসবের একটা উচ্ছ্বলতা ছড়িয়ে পড়ে। এটা আমাদের স্মৃতিতে অনেকদিন থাকবে।”কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কামরুল বলেন, “ঈদ, নববর্ষ আর শিরোনামহীন- তিনটি আনন্দ একসাথে উদযাপন হতে যাচ্ছে বিষয়টি একদম চমক দেওয়ার মতো। আমার কাছে এটি অসাধারণ লেগেছে। আবার সেন্ট্রাল কালচারাল ক্লাব প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবটি উদ্বোধন হতে যাচ্ছে বিষয়টি ভালো লাগছে। এতে মেধা বিকাশের নতুন পথ খুলবে।”এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “এমন আয়োজন নিয়মিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সংস্কৃতিমনা হয়ে ওঠার সুযোগ আরও প্রসারিত করতে কাজ করবে কালচারাল ক্লাব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈর বিএনপির সাবেক নেতা পারভেজ আহমেদ বহিষ্কার ও গ্রেফতার
কালিয়াকৈর বিএনপির সাবেক নেতা পারভেজ আহমেদ বহিষ্কার ও গ্রেফতার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে Read more

গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩

গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় Read more

জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক
জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি ৩ শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক Read more

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার Read more

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন Read more

পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন