মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতোভাই ইমরান গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আরিফ মির স্থানীয় বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী বলে জানা গেছে। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপিসভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে নিহত আরিফ মিরের গ্রুপের বিরোধ চলছিল।সোমবার (১০ নভেম্বর) সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে বের হলে শাহ কামালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে গুলি চালায়। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, ‘দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। এর মধ্যে আরিফকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার
ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

ফ্লাইট অপারেশন আপাতত বন্ধ করল দেশের বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।সূত্র জানিয়েছে, সাময়িকভাবে Read more

হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮
হিমাচল ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত বেড়ে ১৮

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি Read more

পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে
পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে

পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা Read more

আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম
আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম

জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত Read more

হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন
হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন