ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।বিভিন্ন হলের প্রভোস্ট বৈঠকে অংশগ্রহণ করে নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত নানা বিষয়ে মতামত প্রদান করেন। তারা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো নিয়ে পরামর্শ দেন। রিটার্নিং কর্মকর্তাগণ তাদের সুপারিশসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।এদিকে নির্বাচন সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের দুই ধাপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচনী আচরণবিধি, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারবদ্ধ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত Read more

পত্রিকা: ‘জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’
পত্রিকা: ‘জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন’

জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম আসা কয়েকজন অভিযোগ করেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তারা নির্যাতনের শিকার হয়েছেন; জুলাই সনদ বাস্তবায়নে Read more

সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। Read more

জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান (২১) এবং হাবিবুর রহমান (৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন