ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পোহালেই হতে যাওয়া এ নির্বাচন ঘিরেক্যাম্পাসের প্রত্যেক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।  সোমবার রাতে নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা। ক্যাম্পাসের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে বিশ্ববিদ্যালয় কার্ড বা হল কার্ড চেক করার মাধ্যমে ঢুকতে দেওয়া হচ্ছে।  এর আগে আজহ বিকেল ৪টায় ঢাবি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং রাত ৮টার দিকে ক্যাম্পাস থেকে সব বহিরাগতদের বের করে দেওয়া হয়।  নির্বাচনের আটটি ভোট কেন্দ্রর ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এ ছাড়া ভোট গ্রহণের আগে সকাল ৭.৩০ মিনিটে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ Read more

রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন