১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন প্রক্রিয়া শুরু করতে বৈঠকে বসেছেন দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।যৌথ নদী কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে ঢাকার পক্ষ থেকে সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে আসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা শীতল হলেও পানি ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা নিয়মিত হচ্ছে। চলতি বছরের মার্চ মাসেও দিল্লিতে জেআরসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে বছরে দুবার বৈঠক হয়।বাংলাদেশ-ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানিবণ্টন চুক্তি হয়নি। বিশেষ করে তিস্তার পানিবণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে।১৯৯৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এর মেয়াদ ধরা হয়েছিল ৩০ বছর, যা শেষ হবে ২০২৬ সালে। গত জুনে দুই দেশ ঘোষণা দিয়েছিল যে, চুক্তি নবায়নের জন্য প্রযুক্তিগত আলোচনা শুরু হয়েছে।যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন সম্প্রতি বলেন, ‘এটা আমাদের রুটিন বৈঠক। এখানে গঙ্গা চুক্তির বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়েই মূল আলোচনা হয়। আমাদের আরো ১০-১৫টি এজেন্ডা থাকলেও অফিসিয়াল আলোচনায় সেগুলো আসে না।’অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন বৈঠকেও গঙ্গা চুক্তি নবায়ন প্রসঙ্গ গুরুত্ব পায়। সে সময় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘আলোচনায় আন্তঃনদী বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তাই তা নবায়নের প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল  যুক্তরাষ্ট্র

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় Read more

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

কক্সবাজারের উখিয়ায় স্বামী-স্ত্রী'র কলহের জেরে শোভা আক্তার (২০) নামের এক তরুণী'র আত্ম হত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার পরে স্বামী টের পেলে Read more

১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন