বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলা‌দেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নি‌য়ে এ ঘোষণা দেন তি‌নি। এসময় তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী জুন নাগাদ কি‌স্তির ১৩৩ কে‌টি ডলার দেবে। গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত ৯ মাসে রিজার্ভ থেকে কোনো ডলার বি‌ক্রি ক‌রা হয়‌নি। তারপরও বিনিময় হার গত কয়েক মাস স্থি‌তি‌শীল অবস্থায় আছে কো‌নো হস্ত‌ক্ষেপ ছাড়াই। এমন প‌রি‌স্থি‌তিতে বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকারদের বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে। বাজারভি‌ত্তিক করায় হঠাৎ রেট অনেক বে‌শি বেড়ে যাবে না জা‌নিয়ে গভর্নর বলেন, ডলার রেট অনেক দিন এক জায়গায় অর্থাৎ ১২২ টাকায় আছে। তার আশেপাশেই থাকবে। হঠাৎ ক‌রে ১৪০-১৫০ হবে এটার যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে, অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে। কেউ কেউ বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা করবে এমন শঙ্কা ক‌রে গভর্নর জানান, কিছু সিন্ডিকেট কোম্পা‌নি আছে যারা বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা কর‌বে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স‌চেতন থাক‌বে এবং সার্বক্ষণিক তদার‌কি করা হ‌বে। য‌দি কেউ অ‌নৈ‌তিক উপায়ে অ‌স্থি‌তিশীল করার চেষ্টা ক‌রে তা‌দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।  সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছি‌লেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান ও ক‌বির আহ‌মেদ, বাংলা‌দেশ ব্যাংকের উপ‌দেষ্টা আহসান উল্লাহ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রমুখ।এদিকে আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে আগামী জু‌নের ম‌ধ্যে বাংলা‌দেশ সা‌ড়ে তিন বি‌লিয়ন ডলার ঋণ সহায়তা পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ সদস্যসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত
সোনারগাঁয়ে ট্রাকের চাপায় এক পথচারী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় মহিদুল শেখ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-আড়াইহাজার Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় Read more

স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে
স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন