জাতিসংঘ সদর দফতরে এসকেলেটরে ডোনাল্ড ট্রাম্প উঠার সময় বিকল হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তেরও আহ্বান জানানো হয়।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ওঠার সময় এসকেলেটর হঠাৎ থেমে যায়। এতে তাদের বাকি সিঁড়ি হেঁটে উঠতে হয়।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তবে তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে।তিনি আরও বলেন, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও Read more

ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করার Read more

হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন
হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন

হাওর মানেই শুকনো মৌসুমে ধান চাষের সমারোহ। যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত। অথচ দিনে দিনে সেই চির চেনা দৃশ্যে Read more

জুলাই সনদে সই করল ২৫ রাজনৈতিক দল, অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল
জুলাই সনদে সই করল ২৫ রাজনৈতিক দল, অংশ নেয়নি এনসিপি ও চার বাম দল

জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন