যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইরানে হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে ইসরাইল। তবে কোনো কারণে পারমাণবিক সমঝোতার আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত ইসরাইলের দুইজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের কৌশলগত বিষয়কমন্ত্রী রন ডারমার, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহি হানেগবিতা সম্প্রতি ওয়াশিংটন সফরে ট্রাম্প প্রশাসনকে এই আশ্বাস দিয়েছেন। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মাঝেই ইসরাইল তেহরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এ ধারণা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন উদ্বিগ্ন ছিল। আলোচনা চলাকালীন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প। তবে তিনি আরও বলেন, যদি তিনি মনে করেন যে, ইরানের সঙ্গে আলোচনা কোনো ফলপ্রসূ পথে এগোচ্ছে না, তাহলে একটি ফোন কলেই আমার অবস্থান পরিবর্তন হতে পারে। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আলোচনার সফলতার সম্ভাবনা থাকলে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা নেই। একজন ইসরাইলি কর্মকর্তা বলেন, ‘আমরা আমেরিকানদের শান্ত করেছি এবং বলেছি যে ভালো কোনো কূটনৈতিক সমাধান পাওয়া গেলে হামলার কোনো যুক্তি নেই। তাই আমরা আলোচনার ফলাফল পর্যন্ত অপেক্ষা করব এবং কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করব না, যতক্ষণ না আলোচনার সব পথ শেষ হয়ে যায় এবং হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ আলোচনার ব্যর্থতা ঘোষণা করেন।’ বেশ কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা চললেও পারমাণবিক ইস্যুতে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান-যুক্তরাষ্ট্র। এর আগেই বুধবার, ইরানের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়তে পারে দুই দেশের চলমান আলোচনাতেও। এমন শঙ্কার মধ্যেই, চীন থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করেছে ইরান, যা দিয়ে প্রায় ৮০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সমঝোতা ঘিরে আলোচনার মঞ্চে শান্তির প্রত্যাশা থাকলেও আড়ালে সামরিক, কূটনৈতিক আর প্রযুক্তিগত সবদিকেই চলছে প্রস্তুতি। এ কারণে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখনও টালমাটাল বলে মত তাদের।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ Read more

হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে Read more

কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার
কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে Read more

নারায়ণগঞ্জে ৪ হাজার ৮শ লিটার ডিজেল জব্দ
নারায়ণগঞ্জে ৪ হাজার ৮শ লিটার ডিজেল জব্দ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৮শ ৮০ লিটার ডিজেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন