আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে চলছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ঈদের দিনেও খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে বিরতি নেননি।জাতীয় দলের সদস্যরা ঈদের সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাছাকাছি একটি মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ঈদের নামাজে ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন ও ইকবাল হোসেন।নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন খেলোয়াড়রা। এরপর হোটেলে ফিরে নিজেরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা জানান।খেলোয়াড়দের সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংক্ষিপ্ত ছুটি দেওয়া হয়েছে। ঢাকায় যাদের পরিবার আছে, তারা এই সময়টুকু পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন। অন্যরা প্রয়োজন অনুসারে বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন নির্ধারিত রয়েছে, যেখানে হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে চলবে অনুশীলন।পুরুষ দলের পাশাপাশি নারী জাতীয় দলও এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে অনুষ্ঠেয় বাছাই পর্বকে সামনে রেখে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দেশে ফিরেছে আফিদা খাতুনরা। দলটি গতকাল রাতে তিন ধাপে দেশে পৌঁছেছে। ঈদের দুদিন পর থেকেই আবার শুরু হবে প্রস্তুতি। কেউ কেউ সংক্ষিপ্ত ছুটিতে বাড়ি গেলেও অনেক খেলোয়াড় ক্যাম্পেই ঈদ উদযাপন করছেন। তাদের জন্যও বাফুফের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা
মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হারুন অর রশিদ এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে Read more

মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !

আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন