যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ তথ্য নিশ্চিত করেছেন।আনা কেলি বলেন, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মুনিরকে স্বাগত জানান।হাউজের মুখপাত্র বলেন, জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল।তবে ভারতের পক্ষ থেকে এ দাবিকে বারবার অস্বীকার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২২ এপ্রিল পাহেলগামের সন্ত্রাসী হামলার পর উদ্ভূত সামরিক উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় পক্ষের কোনও ভূমিকা ছিল না।নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়ম আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ফলে নিয়োগ পরিক্ষাকে কেন্দ্র করে Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ কৃষকদল নেতা আটক

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউলসহ কৃষকদল নেতা সেলিম হোসেনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা Read more

আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন
আলিমে পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সারাদেশে গড় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। Read more

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস
ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস

ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরই বড় ধাক্কা খেল ভারতের Read more

মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা

ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় পড়ালেখা করা হয়নি মাগুরার রাজুর। পনেরো বছর বয়সে বাবাকে হারান। টাকার প্রয়োজনে ছুটেছিলেন রাজধানী ঢাকায়। সেখানে Read more

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন