বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই তিনি আর দায়িত্বে থাকছেন না। সম্প্রতি এমন এক খবর প্রকাশ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। বিষয়টি নিয়ে যখন দেশের ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ঠিক তখনই মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত। সোমবার (২৩ জুন) কলোম্বোতে দলীয় অনুশীলনের আগে ণমাধ্যমের মুখোমুখি হন শান্ত।  সেখানে অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’তিনি আরও বলেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’ এরপরেই শান্ত যোগ করেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

মির্জাপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মির্জাপুরে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ মে) দুপুুরে এ কার্যক্রমের উদ্বোধন করা Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে দু'প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন