কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেটিঘাট ও সড়কপথে যানবাহন থামিয়ে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে খুব শিগগিরই বড় ধরনের অভিযান চালাবে পুলিশ। একইসঙ্গে সাধারণ মানুষকে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।মঙ্গলবার বিকেলে টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন।ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবণতা দিন দিন বাড়ছে। এখানে মাদক রোধে সরকার একটি সমন্বিত বড় পরিকল্পনার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে একযোগে কাজ করছে।তিনি জানান, সীমান্তবর্তী অঞ্চলের একটি বড় জনগোষ্ঠী মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং অনেকেই একে জীবিকার অংশ হিসেবে নিয়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেই হোক, যেকোনো পর্যায়ের হোক—মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।ডিআইজি পলাশ আরও বলেন, ৫ আগস্টের পর টেকনাফে যারা নতুন করে চাঁদাবাজিতে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান শুরু হবে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তবে জনগণের প্রত্যাশা যেমন উচ্চ, বাস্তব কাঠামো ও সক্ষমতার সীমাবদ্ধতাও আমাদের মাথায় রাখতে হবে।তিনি এও হুঁশিয়ার করে বলেন, পুলিশ সদস্যদের কেউ অপরাধে জড়ালে তাকেও ছাড় দেওয়া হবে না।ডিআইজি জানান, পাহাড়ি অঞ্চলে অপহরণকারী ও অস্ত্রধারী চক্রকে নিয়ন্ত্রণে আনতে এককভাবে পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই সেখানে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে।তিনি বলেন, সীমান্তে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলোর কিছু পুলিশের কাছ থেকে লুণ্ঠিত। এই অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের ধরতে দেশব্যাপী অভিযান অব্যাহত থাকবে।থানা পরিদর্শনকালে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে ২৫ জন পথশিশুর মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণ করা হয়। পরে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডিআইজি।এই সময় উপস্থিত ছিলেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন প্রমুখ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়
শেষকৃত্যের আগ মুহূর্তে মৃত নারীকে পাওয়া গেল জীবিত অবস্থায়

ভারতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে মৃত ভেবে দাহ করার জন্য নেওয়া হয়েছিল শ্মশানে, কিন্তু শেষকৃত্যের আগমুহূর্তে দেখা যায় তিনি জীবিত।চাঞ্চল্যকর Read more

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শামছুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  
নেত্রকোনায় পুকুরে ডুবে শিশু মৃত্যু ও সড়কে প্রাণ গেল বৃদ্ধার  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় এবং পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে। গুরুতর Read more

যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প
যুদ্ধে যোগ না দেওয়ায় ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন