কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা গহীন পাহাড়ী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে, দেশি-বিদেশি তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।বুধবার (১৬ জুলাই) দিবাগত গভীর রাতে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন,৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত রোঙ্গীখালী গহীন পাহাড়ী এলাকায় ডাকাতি ও অপহরণে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে বিজিবি সদস্যদের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন সময়ে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এরপর তাদের আস্তানাটির চার পাশ ঘেরাও করে তল্লাশী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী বিদেশী অস্ত্র গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদের মধ্যে রয়েছে-বিদেশি পিস্তল ১টি, পিস্তলের গুলি ২১ রাউন্ড,একনলা বন্দুক ১টি, বন্দুকের গুলি ৮ রাউন্ড, এলজি গান ১টি, ওয়ান শুটার গান ১টি, রাইফেলের গুলি ১৪ রাউন্ড ,কিরিচ ১টি, রাম দা ২টি।মিয়ানমার পাচার হয়ে আসা মাদকের আগ্রাসন প্রতিরোধে করার পাশাপাশি মাদক ব্যবসায়ী,অস্ত্রধারী সন্ত্রাসী,ডাকাত, অপহরণকারী চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা জাগ্রত হয়ে কাজ করছে। তারেই ধারাবাহিকতায় রঙ্গীখালী গহিন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছি।পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজিবির গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা Read more

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করায় যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১ সেপ্টেম্বর) রাতে Read more

দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু
দেশ রক্ষায় একমাত্র সক্ষম দল বিএনপি: দুদু

আমি বিশ্বাস করি বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক Read more

নবীনগরে আরসিসি ব্রিজ ভেঙে গর্ত, চলাচলে বিপদ
নবীনগরে আরসিসি ব্রিজ ভেঙে গর্ত, চলাচলে বিপদ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের Read more

ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ
ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন