কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ ইসলাম (৯) টেকনাফের হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ডের আলী আকবর পাড়ার বাসিন্দা মোহাম্মদ নুরের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর সব যাত্রীই হতাহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাঁদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।করিম উল্লাহ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হ্নীলা মিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ Read more

শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

দেশের সব শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ Read more

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক
বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
জাবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ১৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং ছাত্র হলের একটি কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় Read more

লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত
লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন