কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর বয়সী এক তরুণী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া নোয়াখালী পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়।নিহত তরুণী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা ছিদ্দিকের মেয়ে সুমাইয়া (১৮)।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস স্থানীয়দের বরাতে সময়ের কণ্ঠস্বর–কে বলেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা অবৈধ পন্থায় মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী-পুরুষকে একটি ঘরে জমায়েত করেছিল।শুক্রবার মাগরিবের নামাজের পর গহীন পাহাড় থেকে হঠাৎ করে নেমে আসা অস্ত্রধারী অপহরণ চক্রের একটি গ্রুপ বসতবাড়িতে জমায়েত করা মালয়েশিয়াগামী ভিকটিমদের কেড়ে নেওয়ার চেষ্টা করলে উভয় সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ছুটে আসা গুলিতে সুমাইয়া নামে ওই তরুণী নিহত হন বলে জানান তিনি।এদিকে স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর–কে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী ডাকাত দল ও মানবপাচারকারী চক্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।ডাকাত দলের ছোড়া গুলিতে পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মো. ছিদ্দিকের মেয়ে সুমাইয়া আক্তার বুকে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত তরুণীর পিতা মো. ছিদ্দিক আহমদ গণমাধ্যমকর্মীদের জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ডাকাত দলের ছোড়া একটি গুলি তার মেয়ের বুকে এসে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি তার মেয়েকে হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বর–কে বলেন, অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একটি বসতবাড়িতে গুলি এসে মেয়েটি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস
বাংলাদেশ বিএনপি ছাড়া কারও কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই Read more

কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে Read more

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি
সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটানোর Read more

উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলজিইডির অর্থায়নে ৪ মাস আগেই পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুন নির্মাণ করে পাকা করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই Read more

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর
গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী Read more

নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন