কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ করেছে। এসময় ইয়াবা পাচারে জড়িত বাইক চালক সবুজ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালের দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬ টার দিকে থানা দায়িত্বরত এসআই আব্দুস সালাম (২) এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়ন ২নং ওয়ার্ড বালুখালী ‎এলাকায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ৫০হাজার ইয়াবা বহনকারী ইয়ামাহা নামক ( FZV3) একটি মোটর সাইকেল জব্দ করে।উক্ত অভিযানে উদ্ধারকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত বালুখালী তুলাতলী এলাকার বাসিন্দা মৃত মো. আবুল কাসেমের পুত্র শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭) কে আটক করতেও সক্ষম হয়।‎উদ্ধারকৃত ইয়াবা,মাদক বহনে ব্যবহৃত মোটর সাইকেলসহ আটক ও পলাতক দুই কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে, একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে
বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। Read more

শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও পাওয়ার টিলার জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির Read more

পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ৬ বছরের ছোট্ট লামিয়া। কিন্তু সেই খেলনা পাওয়া হলো না তার। লামিয়ার Read more

লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানান: সরকারকে সালাহউদ্দিন

আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক Read more

লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে
লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

নাটোরের লালপুরে ঘটেছে এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক ঘটনা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক বাবা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন