আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডকে সামনে রেখে বাবর আজম দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলতে নেমেছিলেন। সে জন্য মাত্র ৯ রান দরকার ছিল। দীর্ঘদিন পর টি-২০ দলে ফিরে সিরিজের প্রথম ম্যাচে ডাক মারায় শীর্ষে উঠা হয়নি তার, অপেক্ষা শেষ হয়েছে শুক্রবার দ্বিতীয় ম্যাচে।লাহোরে বাবর শুক্রবার ১১ রান করে শীর্ষস্থানটা দখলে নিয়েছেন। ১২৩ ইনিংসে তার রান এখন ৪ হাজার ২৩৪। ১২৮.৭৭ স্ট্রাইক ও ৩৯.৫৭ গড়ে ব্যাট করেছেন তিনি। ফরম্যাটটিতে ৩টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৬টি হাফসেঞ্চুরি।বাবর টপকে গেছেন রোহিত শর্মাকে, সেটাও ২৮ ইনিংস কম খেলে। ১৫১ ইনিংসে রোহিত করেছেন ৪ হাজার ২৩১ রান। এই ফরম্যাটে তিনি অবসরে গেছেন, অবসরে ৪ হাজার ১৮৮ রান নিয়ে তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলিও। তার মানে দীর্ঘদিন শীর্ষস্থানটা দখলে রাখার সুযোগ পাকিস্তানি ব্যাটারের। নিকট ভবিষ্যতে তাকে ধরার সুযোগ আছে ইংল্যান্ডের জস বাটলার (১৩২ ইনিংসে ৩৮৬৯) ও পল স্টার্লিংয়ের (১৫০ ইনিংসে ৩৭১০) সামনে।টি-টোয়েন্টিতে বাবর। অন্য দুই ফরম্যাটে শীর্ষস্থানে কে- সেটা না বললেও হয়! লিটল মাস্টার শচীন টেন্ডুলকার টেস্টে ১৫ হাজার ৯২১ ও ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন।১১ রানের ইনিংসে বাবর শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। দলকে ৯ উইকেটে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি, যদিও মূল কাজটা হয়েছে শুরুতে সালমান মির্জা ও ফাহিম আশরাফের বলে ও পরে সাইম আয়ুবের ব্যাটে। প্রোটিয়াদের ১১০ রানে অলআউট করে দিতে ফাহিম ৪ ও সালমান মির্জা ৩ উইকেট নেন। বিনিময়ে দুজনে রান খরচ করেন যথাক্রমে ২৩ ও ১৪। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন দেওলাদ ব্রেভিস।দৃষ্টিনন্দন কিছু শটে বিস্ফোরক ইনিংস খেলেন সাইম। তার সঙ্গী সাহিবজাদা ফারহান ২৮ রান করে করবিন বোশের ওভারে আউট হয়ে গেলেও আয়ুব ৩৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। ৫টি ছক্কার পাশাপাশি তার ইনিংসে চারের মার ৬টি।এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আসলো। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচটি জিতেছিল ৫৫ রানে। একই ভেন্যুতে দুদল আজ শেষ ম্যাচে মুখোমুখি হবে।  ৪ নভেম্বর থেকে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন

শিগগিরই প্রকাশ করা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় Read more

ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার

ইসলামের একটি প্রধান শিক্ষা হলো ইনসাফ। অন্যের প্রতি অন্যায় করে, অন্যকে ঠকিয়ে কেউ ভালো মুসলমান হতে পারে না। কোরআনে আল্লাহ Read more

অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন
অনুপ্রবেশের মাঝেই কক্সবাজারে শুরু রোহিঙ্গা সম্মেলন

বাংলাদেশে আশ্রয় নেওয়ার আট বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার কোনো সুনির্দিষ্ট পথ খুলে যায়নি। উল্টো মিয়ানমারের রাখাইন Read more

মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮
মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন